২০২৬ এসসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১২২৩ নম্বর পেয়ে নওগাঁয় প্রথম স্থান অধিকার করলো মানসী সরকার
- আপডেট সময় : ১০:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
২০২৬ সালের এসএসসি তে ১২৫০ নম্বরের মধ্যে ১২২৩ নম্বর পেয়ে নওগাঁতে প্রথম স্থান:
২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়
১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিল এবং গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ। এসএসসিতে ১২২৩ নম্বর পেয়ে নওগাঁ জেলায় প্রথম,এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় আত্রাইয়ের মানসী সরকার।
নওগাঁর আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে মানসী সরকার। ১২৫০ নম্বরের মধ্যে ১২২৩ নম্বর পেয়ে সে নওগাঁ জেলায় প্রথম এবং রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
মানসীর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এমন ফলাফলে বিদ্যালয়ের সুনামও আরও উজ্জ্বল হয়েছে।
মানসীর এই সাফল্যের পেছনে তার কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের জন্য কাজ করতে চায় মেধাবী এই শিক্ষার্থী।
মানসীর কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এছাড়াও মানসীর কৃতিত্বে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানসী বলেন,পড়ালেখার কোন বিকল্প নেই।
পড়ালেখার প্রতি মনযোগী হও দেখবে না জানা কিছু জানা হয়ে গেছে নিজের জ্ঞ্যান-অর্জন থেকে পিছুটান হওনা দেখবে সাফল্য তোমার।
মো:এখলাছ হোসেন নওগাঁ প্রতিনিধি :

























