ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিটের শ্রমিকেরা অংশগ্রহণ করে। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। এ সময় তিনি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শুক্রবার (১ লা মে) সকাল ১০ টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন,শ্রমিকেরা হলো আল্লাহর বন্ধু। তাদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের মজুরী দিতে হবে। কোন জাতিই পরিশ্রমী শ্রমিকদের অবদান ছাড়া উন্নতি করতে পারে না। দেশের প্রতিটি রাস্তা,দালান এবং কল-কারখানায় শ্রমিকদের ঘাম ও শ্রম মিশে আছে। দেশ গড়ার কাজে শ্রমিক ও মালিককে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে। মে দিবসের চেতনা আমাদের মনে করিয়ে দেয় যে, শ্রমের মর্যাদা রক্ষা পেলেই একটি দেশ প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমরা সকলে মিলে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ হই।

বক্তরা আরও বলেন,১৮৮৬ সালের (৩ মে) আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকুরির নিরাপত্তাসহ তিনটি দাবীতে ডাকা শ্রমিক ধর্মঘটে পুলিশের লাঠি চার্জ ও গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয়। এরই প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়লে অবশেষে দাবী মেনে নেওয়া হয়। এবং সেই থেকে প্রতিবছর এই (১ মে) দিবসটি সারা পৃথিবী ব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা জামাতের সেক্রেটারী ডাঃ মো ফজলুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা,সেক্রেটারী মোঃ আব্দুল মালেক রব্বানী,নলডাঙ্গা পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলাম, ইউনিয়ন সেক্রেটারী মোঃ জিয়ারুল ইসলামসহ প্রমূখ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬