সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
৩০ বস্তা সার জব্দ-জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪১০ বার পড়া হয়েছে
নাটোরের নলডাঙ্গায় ৩০ বস্তা সার জব্দ ও জরিমানা প্রদান করে ভ্রামমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া মমিনপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ আল এমরান খান।
সূত্রে জানা যায়,উপজেলার বিপ্রবেলঘরিয়ার নশৎপুরে ভেজাল সার রাখায় মোঃ আরিফুল ইসলামকে ৫ হাজার,মমিনপুরে ভেজাল মজুদ রাখায় ৩০ বস্তা সার জব্দ,আল মামুনকে ৫ হাজার এবং মমিনপুরে বুলবুল একজনকে ভুয়া বালাইনাশক রাখার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী,নলডাঙ্গার থানার এস,আই হেলাল উদ্দিনসহ অন্যান্য কৃষি অফিসার ও নলডাঙ্গা থানা পুলিশ।
জব্দকৃত সার নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।















