ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে -নলডাঙ্গায় হুইপ দুলু  নলডাঙ্গায় নব যোগদানকৃত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠিত লডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎নলডাঙ্গায় নজরুল বর্ষ-২৬/২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় মাদ্রাসার কেরানি নিয়োগ কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫ নওগা আত্রাই উপজেলা অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান: চ্যামেট প্লাটফর্ম অনলাইন অ্যাপসের মাধ্যমে মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১২:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দক্ষ টিম দীর্ঘ সময় ধরে নজরদারির পর অভিযানটি সফলভাবে সম্পন্ন করে।

অভিযান চলাকালে মোঃ মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মনির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার কদমতলি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে আশুলিয়া ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে, যা তাকে একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে নির্দেশ করে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয়দের মতে, ডিবি পুলিশের এমন কার্যকর অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 August 2026

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

www.dailyajkernaldanga.com

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬