নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান
- আপডেট সময় : ০৯:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান
নাটোরের নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছেন কারাবন্দি মোঃ হাবিবুর রহমান ওরফে জুয়েল (৪৮)।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে উপজেলার খোলাবাড়ীয়া (বাগপাড়া) গ্রামে নিজ বাড়িতে তাঁর মা হালিমা বেগমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টা ১৫ মিনিটে খোলাবাড়ীয়া কেন্দ্রীয় গোরস্থান (মাধনগর-নওপাড়া) এলাকায় তাঁর মায়ের দাফন সম্পন্ন হয়।
জানাজায় প্রায় ৪৫০ থেকে ৫০০ জন মানুষ অংশ নেন বলে জানা গেছে। দাফনকাজ শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ও স্কটের মাধ্যমে তাঁকে পুনরায় নাটোরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
প্যারোলে মুক্তিপ্রাপ্ত হাবিবুর রহমান ওরফে জুয়েল উপজেলার খোলাবাড়ীয়া (বাগপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হাসান মাহমুদ, এসআই হেলাল উদ্দিন, এএসআই ছালামসহ পুলিশের একটি দল।














