ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে সার পাচার! ডিলারসহ আটক ০২ নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে অল সোলস ডে পালিত নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন নলডাঙ্গায় ৪ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ দ্বিতীয় হলেন ,নাটোরের লালপুরের তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আব্দুল মোত্তালেব রায়হান  নলডাঙ্গায় তিন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, একটি ব্যাটারি জব্দ নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নাটোরে দুই শিশুর মধ্যে বিরোধের জেরে বায়েজিদ বিন মাহমুদ (৭) নামে এক শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল সাকিল আহমেদ ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- নাটোর এসপি অফিসে কর্মরত পুলিশ কনস্টেবল এবং জয়পুরহাট জেলার সদর উপজেলার নিজামপুর চক বরকত এলাকার সাকিল আহমেদ (৩৮) ও তার স্ত্রী নাছরিন (৩২) ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলন অভিযোগ করে বলেন, ‘চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। বুধবার বাড়ির ভাড়াটিয়াদের উদ্যোগে একটি পিকনিকের আয়োজন করা হয়, সেখানে সাকিলের মেয়ের সঙ্গে বায়েজিদের ঝগড়া বা কথাকাটাকাটি হয়।

তার অভিযোগ, ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে সাকিল ও তার স্ত্রী বায়েজিদকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের একটি আঙুল কেটে দেন।

পরে গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে শিশুটির বাবা নাটোরে এসে বাসার ভেতরে রক্তের চিহ্ন দেখতে পান বলে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাটোর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাটা আঙুলের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার পরপরই কনস্টেবল সাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
31 October 2026

নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

www.dailyajkernaldanga.com

নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬