ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে আন্দোলনের মুখে খোলাহাটি মেলা বন্ধ, ভাঙচুর-লুটপাটের অভিযোগ নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, জনসম্মুখে মাদক ধ্বংস  ‎মাদকবিরোধী অভিযানের পরও থামছে না কারবার, জাহাঙ্গীর আলম এর প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আত্রাইয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালিত আত্রাই নদীতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু  নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মব সৃষ্টি করে হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।

একই দাবিতে বেলা ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধনও করেছেন তারা। মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, গত রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের ঘটনার শিকার হন।

এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানান তারা। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবিও তোলা হয়েছে।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির বলেন, হাসপাতালের ধারণক্ষমতার কয়েকগুণ রোগীর চাপ সামলে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। তবুও চিকিৎসা দিতে গিয়ে বারবার হামলার শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, “নিরাপত্তা নিশ্চিতসহ আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। তারা হাসপাতালের পরিচালকের কাছে তাদের দাবিগুলো জানিয়েছে। তাদের দাবিও যৌক্তিক। দাবিগুলো কিভাবে বাস্তবায়ন সম্ভাব সে বিষয় নিয়ে কর্তৃপক্ষ ভাবছে। তাদের কর্মস্থলে ফেরানোর চেষ্ঠা চলছে। একই সঙ্গে সিনিয়র চিকিৎসকদের দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। দ্রুত এ সমস্যার সমাধান হবে হবে বলে আশা করছেন তিনি ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
16 August 2026

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

www.dailyajkernaldanga.com

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬