ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে আন্দোলনের মুখে খোলাহাটি মেলা বন্ধ, ভাঙচুর-লুটপাটের অভিযোগ নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড, জনসম্মুখে মাদক ধ্বংস  ‎মাদকবিরোধী অভিযানের পরও থামছে না কারবার, জাহাঙ্গীর আলম এর প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আত্রাইয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন পালিত আত্রাই নদীতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু  নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রাজশাহীর পুঁঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স নিখোঁজ

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স নিখোঁজ

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সরকারি অ্যাম্বুলেন্স গত দুই বছর ধরে নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমনটি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত জোট সরকারের আমলে দেওয়া অ্যাম্বুলেন্সটি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে থাকার কথা থাকলেও সেখানে এর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো কর্মকর্তা-কর্মচারীও এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।

জানা গেছে, ২০০০-এর দশকের শুরুতে জরুরি রোগী পরিবহন ও উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সরবরাহ প্রকল্পের উদ্যোগ নেয় সরকার। সেই প্রকল্পের আওতায় ২০০৪ সালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল। প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দ্রুত ও জীবনরক্ষাকারী জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে এই পরিবহন সুবিধাটি দেওয়া হয়। রাজশাহী জেলার পুঠিয়াসহ দেশের অন্যান্য প্রান্তিক উপজেলাগুলোতে জরুরি চিকিৎসার পরিবহন সংকট দূর করা এবং রোগীদের জেলা সদরের বড় হাসপাতালে রেফার করার সময় যেন জীবন বিপন্ন না হয়, তা প্রতিরোধের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছিল।

পরবর্তীতে ২০২০ সালে ততকালীন সরকার হাসপাতালটিতে আরও একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করে। এর পর থেকে নতুন অ্যাম্বুলেন্সটি জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ব্যবহার করা হতো। আর পুরাতন অ্যাম্বুলেন্সটি বিশেষ বিশেষ সময়ে অথবা নতুনটির সার্ভিসিংয়ের সময় বিকল্প হিসেবে ব্যবহার করা হতো।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী জানান, ২০২৪ সালের মাঝামাঝি সময়ের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে পুরাতন অ্যাম্বুলেন্সটি আর দেখতে পাওয়া যায়নি। তবে অ্যাম্বুলেন্সটি কোথায় গেল, সে প্রশ্নের উত্তর দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। সব মিলিয়ে গত দুই বছর ধরে এই গাড়িটির কোনো সন্ধান নেই।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা বলেন, বিষয়টি ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের অফিসিয়াল প্রক্রিয়া অনুসরণ করে উক্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
16 August 2026

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

www.dailyajkernaldanga.com

রাজশাহীর পুঁঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স নিখোঁজ

আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬