ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

রাজশাহীতে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে তুষার নামে এক যুবককে গাছের সাথে বেঁধে মারপিটের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং একই থানার ধরমপুর (দক্ষিণপাড়া) এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মোঃ মুজাহিদ (২২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গত ৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে হৃদয়সহ ৩-৪ জন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করলে তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। তিনি তুষারকে খোঁজার কারণ জানতে চাইলে অভিযুক্তরা জানায়, তাকে পেলেই কারণ জানা যাবে এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য হুমকি প্রদান করে।

পরদিন ১০ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর এবং নির্যাতন করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় ১। শামীম (৫৫), ২। হৃদয় (২২), ৩। আশিক (২২), ৪। মুহিন (১৮) এবং ৫। আলী হাসান মোঃ মুজাহিদ (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন।

এজাহার আমলে নিয়ে মতিহার থানা পুলিশ মামলা রুজু করে অভিযান পরিচালনা করে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

রাজশাহীতে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬