ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

আর ৭ দিন পর শারদীয় দুর্গাপূজা, নওগাঁয় প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়ে ব্যস্ত কারিগররা

নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ
  • আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর ৭ দিন পর শারদীয় দুর্গাপূজা, নওগাঁয় প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়ে ব্যস্ত কারিগররা

আর মাত্র সাত দিন পরই শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে নওগাঁয় চলছে ব্যাপক প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা।

প্রতিমার মাটির কাজ শেষ করে এখন চলছে রং করা, সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কোথাও চলছে প্রতিমার মুখমণ্ডলে রং করার কাজ, আবার কোথাও তৈরি করা হচ্ছে দেবীর বাহন ও অন্যান্য দেবদেবীর প্রতিমা।

পূজার সময় ঘনিয়ে আসায় কাজের চাপও বেড়েছে কারিগরদের। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত তাঁরা। অন্যদিকে, পূজামণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও সার্বিক আয়োজন নিয়েও প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।

সব মিলিয়ে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নওগাঁয় বিরাজ করছে উৎসবের আমেজ। এখন প্রতীক্ষা শুধু পূজার আনুষ্ঠানিকতা শুরুর।

প্রতিমা তৈরির কারিগর সুভোল দাশ ও চন্দ্রন কুমার বলেন, প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন পুরোদমে চলছে রং-তুলির কাজ ও প্রতিমা সাজানোর প্রস্তুতি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

নওগাঁ হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার সরকার বলেন, এ বছর নওগাঁ জেলায় ৮৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদ্‌যাপনের জন্য সরকার প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত অনুদান দিয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর জেলাজুড়ে ৮৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করা যায়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

আর ৭ দিন পর শারদীয় দুর্গাপূজা, নওগাঁয় প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়ে ব্যস্ত কারিগররা

আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬