ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হলেন সাংবাদিক ওহেদুজ্জামান টিপু
- আপডেট সময় : ১০:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হলেন সাংবাদিক ওহেদুজ্জামান টিপু
ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বীর বাংলা ও বীর বাংলা ২৪. কম এর প্রকাশক ও সম্পাদক, দৈনিক আজকালের খবর পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও বর্তমান কমিটির সিনিয়র সহ- সাধারন সম্পাদক সাংবাদিক ওহেদুজ্জামান টিপু। বৃহস্পতিবার (১অক্টোবর) সন্ধ্যায় কার্য নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসানের অনভিজ্ঞা, অজ্ঞতা, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব এনে সভাপতি বরারব আবেদন করেন।
সেই আবে প্রেক্ষিতে সর্ব সম্মতিক্রমে সাধারন পদ থেকে অপসারন করা হয়।
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওহেদুজ্জামান টিপু ১৯৯৮ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। প্রথমে ফটো সাংবাদিক এরপর স্থানীয় সংবাদপত্রে তারপর ঢাকার দৈনিক প্রভাত, দৈনিক আল আমিন, দৈনিক আজকালের খবর পত্রিকায় ঈশ্বরদী প্রতিনিধি হিসাবে কাজ করেন। দুই দশকের বেশী সাংবাদিকতা জীবনে একাধিক পিআই বি প্রশিক্ষণসহ ৪ বছর এনজির সাথে সাংবাদিকতা নিয়ে কাজ করেন। সাংবাদিক ওহেদুজ্জামান টিপু ২০২০ সালে দৈনিক বীর বাংলা নামে সংবাদপত্রে ডিক্লেয়ারেশন নিয়ে সম্পাদনা শুরু করেন। পাশাপাশি বীর বাংলা ২৪. কম নামে অনলাইন সংবাদ মাধ্যম পরিচালনা করে যাচ্ছে ন। তিনি ২০১৩ সালে ঈশ্বরদী প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেন। এরপর নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হন। বিগত কমিটিতে তিনি সহ সাধারন সম্পাদক ছিলেন। এরপর বর্তমান কমিটির সিনিয়র সহ সাধারন সম্পাদক ছিলেন।
শেখ মেহেদী হাসানকে অপসারনের পর তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পান।
















