ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

নওগাঁর সবজি বাজারে আগাম শীতের আমেজ, উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর সবজি বাজারে আগাম শীতের আমেজ, উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

প্রকৃতিতে এখনও শীতের আগমন ঘটেনি। তবে এরই মধ্যে নওগাঁর সবজি বাজারে দেখা মিলতে শুরু করেছে আগাম শীতকালীন সবজির। বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, পালং শাক, মুলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি।

আগাম শীতকালীন সবজি বাজারে আসায় ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে আগ্রহ। তবে মৌসুমের শুরু হওয়ায় এসব সবজির দাম তুলনামূলক কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, বর্তমানে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম কিছুটা বেশি। তবে বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে এসব সবজির দামও কমে আসবে বলে আশা করছেন তারা।

কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে শীতকালীন সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ আরও বাড়বে। এতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জেলার মান্দা উপজেলার সবজি চাষি কেরামত আলী বলেন, “এবার আমি এক বিঘা জমিতে শীতকালীন সবজি হিসেবে মুলা চাষ করেছি। বর্তমানে মুলার বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার ভালো লাভ করতে পারব।”

একই কথা বলেন বদলগাছী উপজেলার সবজি চাষি একরামুল হোসেন। তিনি বলেন, “এবার আমি ১০ কাঠা জমিতে শীতকালীন সবজি হিসেবে শিম চাষ করেছি। শিমের বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার লাভবান হতে পারব।”

এ ছাড়া জেলার অন্যান্য সবজি চাষিরাও শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার আশা প্রকাশ করেছেন।

নওগাঁ জেলা কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, “এবার জেলায় মোট ৮ হাজার ৫৭৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আগাম জাতের সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সবজির দাম ভালো থাকায় চাষিরা লাভবান হবেন বলে আশা করছেন।”

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

নওগাঁর সবজি বাজারে আগাম শীতের আমেজ, উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

আপডেট সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬