ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় সপ্তাহব্যাপী পুলিশের অভিযান শুরু

নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ
  • আপডেট সময় : ০৯:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় সপ্তাহব্যাপী পুলিশের অভিযান শুরু

নওগাঁয় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হয়।

অভিযানের প্রথম দিনে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের চালানো ১৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটক প্রতিটি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে।

এ ছাড়া নওগাঁ সদর শহরের বিভিন্ন স্থান থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

জেলা পুলিশ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মোটরসাইকেল চালাতে দেওয়া উচিত নয়। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে।

কিশোর অপরাধ বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য নওগাঁ জেলার কোথাও পাওয়া গেলে তা পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর অনুরোধ করেছে জেলা পুলিশ। প্রয়োজনে তথ্যের সঙ্গে ছবি বা সংশ্লিষ্ট প্রমাণ পাঠানোর আহ্বানও জানানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্যরা যেভাবে বেপরোয়াভাবে সড়কে মোটরসাইকেল চালায়, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে তাদের নিজেদের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে।”

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় সপ্তাহব্যাপী পুলিশের অভিযান শুরু

আপডেট সময় : ০৯:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬