ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ নওগঁ- নাটোর মহাসড়কে নিরাপত্তা জোর দার ! নলডাঙ্গায় ৪’শ বক ও শালিক পাখি নিধন: আনুমানিক ক্ষতি ১০ লাখ টাকা নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান – ১ জনকে অর্থদণ্ড সহ কারাদণ্ড ! ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ, ২ হাজার মানুষের হাতে পৌঁছাল বিনামূল্যে চিকিৎসাসেবা ।  নলডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অটোচার্জার চালককে অজ্ঞান করে অটো ছিনতাই !  নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা ।  নলডাঙ্গায় খেলার মাঠে কথা-কাটাকাটি, যুবসংগঠন নেতাকে পিটিয়ে জখম ! নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

নলডাঙ্গায় সাবেক সেনা সদস্যের জমি দখলের অভিযোগ, পরিবার অবরুদ্ধ – গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গার বাঁশিলায় সাবেক সেনা সদস্যের জমি দখলের অভিযোগ,পরিবার অবরুদ্ধ! প্রতিবাদে-গ্রামবাসীর মানববন্ধন

সারাজীবন দেশ রক্ষার দায়িত্ব পালন করলেও নিজের জমি রক্ষা করতে পারছে না সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন ফৌজদার। এক সময় যে জমি ফসলে ছিল ভরপুর,সে জমি এখন তৃণভূমিতে পরিনত হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের জয়নাল ফৌজদার চাকরি থেকে অবসর নেওয়ার পর পৈত্রিক কিছু জমি নিয়ে কৃষি কাজ শুরু করেন। ভালোই যাচ্ছিল সময় কিন্তু হঠাৎ গতবছরের শুরুতে স্থানীয় প্রভাবশালী মাসুদ রানা মিঠুসহ তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রসহ জমি দখল করে নিজের জমি বলে দাবি করে এবং সাবেক সেনা সদস্য জয়নাল ফৌজদারসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় আড়াই বিঘা জমির পিঁয়াজ ও ভুট্টা সমূলে বিনষ্ট করে মিঠু বাহিনী। বর্তমানে তার পরিবারের উপর হুমকি ও অবরুদ্ধ করেও রাখা হচ্ছে।

উপায় না পেয়ে ভুক্তভোগী সাবেক সেনার সদস্য আদালতের আশ্রয় নেয়। আদালত অভিযুক্তদের জবাব চায়। আদালত স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন। এতে আলোর মুখ দেখে সাবেক সেনা তো সদস্য জয়নাল আবেদীন ফৌজদার। আশায় বুক বেঁধে সেই জমিতে আবারও জয়নাল আবেদীন গম বপন করে। কিন্তু অভিযুক্তরা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখল করার চেষ্টা করে এবং সাবেক সেনা সদস্যকে প্রাননাশের হুমকি দেয় মিঠু বাহিনী। প্রাণের ভয়ে জয়নাল আবেদীন জমিতে যাওয়া বন্ধ করে দেয় সেই গমের জমি আবারও হয়ে উঠে তৃণভূমিতে।

সর্বশেষ মাননীয় আদালত গত পহেলা এপ্রিল উভয় পক্ষকে মামলার রায় প্রকাশের পূর্ব পর্যন্ত অবস্থানে অবস্থান এবং নতুন করে কোন দখল করার চেষ্টা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। এতেই তেলে বেগুনে জ্বলে উঠে সেই দখলদার মিঠু বাহিনী। তারা আদালতের নির্দেশের পর সেই সাবেক সেনা সদস্যের বাড়িতে আবারও হামলা করার চেষ্টা করে,পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এক সময় যারা দেশ রক্ষায় সৈনিক ছিল আজকে সে নিজের জমিতেই যেতে পারছেনা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও। চোখে এখন শুধুই অন্ধকার জীবনের শেষ সময় শুধুই হতাশা কেঁদে ফিরে এখন সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন ফৌজদারের জীবন।

মিঠু বাহিনীর বিরুদ্ধে শনিবার বেলা ১১টার দিকে মানববন্ধন করেছে,বাঁশিলা গ্রামের নারী-পুরুষরা। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী
বাবলু,জহিরুল,রেহেনা,মালু,জয়নাল আবেদন,সহ অনেকে জানান,এই জমিটি সাবেক সেনা সদস্য বংশপরম্পরায় চাষাবাদ করে আসছে। কিন্তু কিছু দিন থেকে আমরা দেখছি এই জমিটি একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা করছে।

এ বিষয়ে,মাসুদ রানা মিঠুর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও,তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আদালতের নির্দেশে নোটিশ প্রদানকারী নলডাঙ্গা থানার এএসআই সোলায়মান আলী বলেন,বিজ্ঞ আদালতের আদেশ নং ৪৫ আদেশ মূলে বাদীগনের অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্থের তফসিল বর্ণিত সম্পত্তিতে যে যে অংশ ভোগদখলে আছেন সে সেই অংশ ভোগদখলে থাকবে। নতুন করে কেই কাউকে দখল বা বেদখল করতে পারবে না। বিষয়টি বিবেচনা করে যেহেতু বিরোধীয় সম্পত্তি নিয়ে মামলা চলমান তাই সম্পত্তির মামলা নিষ্পত্তির পূর্ব পর্যন্ত উভয়পক্ষকে স্ব-স্ব অবস্থানে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করা হইল। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
19 July 2026

নাটোরে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ র‍্যালি।

www.dailyajkernaldanga.com

নলডাঙ্গায় সাবেক সেনা সদস্যের জমি দখলের অভিযোগ, পরিবার অবরুদ্ধ – গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬