ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

​নাটোর জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত জার্মান পর্যটকের ল্যাপটপ হস্তান্তর করলেন আইজিপি 

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​নাটোর জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত জার্মান পর্যটকের ল্যাপটপ হস্তান্তর করলেন আইজিপি  
​

​নাটোর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের (১৮) ল্যাপটপটি উদ্ধার করে তাঁর হাতে হস্তান্তর করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম।

​আজ ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেওয়া হয়।

​বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন জার্মান নাগরিক কিরিল। গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি নাটোর রেলস্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এসময় ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে তিনি পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে জিনিসগুলো না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে নাটোর সদর থানায় উপস্থিত হয়ে সহযোগিতা চান। এ ঘটনায় নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১২, তারিখ: ০৭/১০/২০২৬) করা হয়।

​ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হকের সার্বিক দিকনির্দেশনায় নাটোর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-সহ পুলিশের একাধিক দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গত ১১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার ‘নূর ক্লোথিং স্টোর’ থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।

​ল্যাপটপটি উদ্ধারের পর আইজিপি জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো. আশিক সাঈদ, পিপিএম-এর সমন্বিত উদ্যোগে আজ পুলিশ হেডকোয়ার্টার্সে ল্যাপটপটি হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে দায়িত্ব পালনে অসাধারণ পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার অফিসার ইনচার্জ এবং জিডির তদন্তকারী কর্মকর্তাকে আর্থিক প্রণোদনা ও পুরষ্কার প্রদান করেন সম্মানিত আইজিপি।

​এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ এবং জিডির তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

​পুলিশ কর্মকর্তারা জানান, এ ধরনের তৎপরতা বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুগ প্রতিকার প্রদান এবং দেশি-বিদেশি নাগরিকদের মনে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে। জনগণের জানমালের নিরাপত্তা ও একটি নিরাপদ নাটোর গড়ে তুলতে নাটোর জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারাবদ্ধ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

​নাটোর জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত জার্মান পর্যটকের ল্যাপটপ হস্তান্তর করলেন আইজিপি 

আপডেট সময় : ০৬:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬