ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফরহাদ আলী দেওয়ান শাহীনের সাথে ক্রিকেটার সংগঠকদের মতবিনিময় অনুষ্ঠিত বগুড়া পুলিশ লাইনে উদ্ধারকৃত এসআই আরিফুলের ঝুলন্ত মরদেহ – নলডাঙ্গায় নিজ বাড়িতে শোকের মাতম নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় চাঁপাইনবাবগঞ্জে একজনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার – গ্রেফতার ৩ পাবনায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক নলডাঙ্গায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১ আত্রাইয়ে উপজেলায় বোর,ধান-চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও বিস্ফোরক সহ গ্রেফতার – ৩ নাটোরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা – ঘাতক স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার

সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল বকশীগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান (৪০)-কে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয় পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন তিনি, আবার অনেকে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এদিকে, বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসছে বলে মনে করছেন সচেতন মহল। প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকলে মাদক নির্মূলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
15 May 2026

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত 

www.dailyajkernaldanga.com

বকশীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬