ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

সামরুল হক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে সুখী (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি বটতলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সুখী ওই গ্রামের আব্দুল মালেক খোকার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সহপাঠী ও প্রতিবেশীদের কাছে সে শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে হিসেবে পরিচিত ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের ভেতরে কাঠের ধরনার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুখী। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির আঙিনায় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন।

পরে তার সহপাঠী ও প্রতিবেশী বান্ধবী রুবিনা আক্তার কোনো কাজে ঘরে প্রবেশ করলে সুখীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। কেন ওই কিশোরী এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

বকশীগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬