ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

সিংড়ায় ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ, ব্যবস্থা নিতে সচিবালয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ, ব্যবস্থা নিতে সচিবালয়ে আবেদন

নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমির উর্বর মাটি কেটে পুকুর খনন এবং মাটি পরিবহনের অভিযোগ উঠেছে। উপজেলার দুটি পৃথক স্থানে এসব কর্মকাণ্ড চলার অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন সাংবাদিক মোঃ বেল্লাল হোসেন বাবু।

রোববার (২৫ অক্টোবর) পাঠানো ওই আবেদনে সরেজমিনে তদন্ত, মাটি কাটার বৈধতা যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জিআরএসে (GRS) অভিযোগ পাঠাতে সমস্যার কারণে ই-মেইলে আবেদনটি পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

আবেদনে উল্লেখ করা প্রথম স্থানটি হলো সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রাম। সিংড়া-বারুহাস সড়কসংলগ্ন মোজাম্মেলের বাড়ির দক্ষিণ পাশে হায়দার মোল্লা গংয়ের মালিকানাধীন আনুমানিক ১১ বিঘা ধানি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ কাজে ব্যবহৃত ভেকুর মালিক হিসেবে বিয়াশ চকপাড়ার হামিদুলের নাম উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অভিযোগটি ৩ নম্বর ইটালী ইউনিয়নের ছাতুয়া-কুমগ্রাম এলাকায়। সেখানে রাস্তার কাজের কথা বলে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে পরিবহন করা হচ্ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনকারী উল্লেখ করেন, অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলে এসব কর্মকাণ্ডের কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট, জমির শ্রেণি পরিবর্তন এবং সরকারি সড়ক ও অবকাঠামোর ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটার অনুমোদন ও বৈধতা যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে বক্তব্য জানতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

সিংড়ায় ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ, ব্যবস্থা নিতে সচিবালয়ে আবেদন

আপডেট সময় : ১২:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬