ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। নওগাঁর আত্রাই উপজেলার তালঘড়িয়াতে পানি পড়া ও কবিরাজি চিকিৎসা: নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নলডাঙ্গায় সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২ প্রবাসীর দাফন সম্পন্ন নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী আয়োজনে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েলকে বরণ করলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ চিনিকলের উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার-সমাজকল্যান প্রতিমন্ত্রী পুতুল মহাদেবপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা কৃষক কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির ঘাটতির অভিযোগ নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেদ
  • আপডেট সময় : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় নওগাঁর আত্রাই উপজেলায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়নের বৈঠাখালী-থলওলমা সেতু থেকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত সড়কের দুই পাশে এসব তালবীজ রোপণ করা হয়।

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টের ব্যক্তিগত অর্থায়নে এবং স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উদ্যোগ বাস্তবায়িত হয়। তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও পরিবেশকর্মী মাহমুদুন নবী বেলাল।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর, পিভিএম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা তালবীজগুলো নিয়মিত তদারকি ও পরিচর্যার জন্য আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব দেওয়া হবে।

এ সময় বীজ সংগ্রহে সহযোগিতার জন্য নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, সড়কের পাশে বিপুলসংখ্যক তালবীজ রোপণের উদ্যোগটি প্রশংসনীয়। গাছগুলো বেড়ে উঠলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন উপস্থিত ছিলেন। তিনি রোপণ করা তালবীজের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকির আশ্বাস দেন।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার-ভিডিপি সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

স্থানীয়দের মতে, তালবীজ রোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে রোপণ করা বীজগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এ উদ্যোগের সুফল পাওয়া সম্ভব হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
30 October 2026

নলডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন কারাবন্দি হাবিবুর রহমান

www.dailyajkernaldanga.com

আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

আপডেট সময় : ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬