নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতা ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১০:৩০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৩৬৮ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতা ঠেকাতে
যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতা ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন-২০২৬) বিকেলে প্রপান ফিলিং স্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারনই সেতুর দক্ষিন পাশে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছি,আর কাউকে নির্যাতিত হতে দেব না। তিনি আরো বলেন, পালিয়ে থাকা আওয়ামীলীগ কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে, তার উপযুক্ত জবাব দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মামুনুর রশীদ খান, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ পিন্টু, ও গোলাম মোস্তফা সবুজ, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।
















